আইএফএ শিল্ড ফুটবল টুর্নামেন্টের ১১৮ বছরের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্লাব হিসেবে প্রথমবারের মতো শিরোপা জেতার স্বপ্ন নিয়ে ফাইনাল ম্যাচে মাঠে নেমেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচে সনি নর্দের গোলে প্রথমে এগিয়ে গেলেও ১-১ সমতায় বিরতিতে গেছে তারা।
শনিবার কলকাতা মোহামেডান স্পোর্টি ক্লাবের বিপক্ষে খেলার ২৮ মিনিটে সনি নর্দের গোলে এগিয়ে যায় শেখ জামাল। প্রথমার্ধের মূল খেলায় গোলটি শোধ করতে না পারায় ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশের ক্লাবটি। কিন্তু ইনজুরি টাইমের শেষ মিনিটে মোহামেডানের হয়ে গোলটি শোধ করে দেন মেহরাজউদ্দিন। ফলে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে তারা।
এর আগে প্রথম ম্যাচে কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হার মানে বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
খেলা
প্রথমার্ধ শেষে ১-১ সমতায় শেখ জামাল