২০১৪ সালে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী পুরুষ নির্বাচিত হয়েছেন কলম্বিয়ান ফুটবলার জেমস রদ্রিগেজ। 'পিপল এন এস্পানোল' ম্যাগাজিন তাকে এই খেতাব দিয়েছে।
ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন রদ্রিগেজ। বিশ্বকাপের পর ৮০ মিলিয়ন ইউরোতে তাকে দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার জুটল ভিন্ন ধরনের খেতাব।
রদ্রিগেজের স্ত্রী ড্যানিয়েল ওসপিনা পুরুষসুলভ দর্শনের চেয়ে তার ব্যক্তিত্বের কারণেই তাকে বেশি আকর্ষণীয় মনে হয়। তিনি বলেছেন, "তিনি খুবই আকর্ষনীয় পুরুষ। তবে তার ব্যক্তিত্বের কারণে তাকে এমন মনে হয়। আমি এটি সত্যিই ভালবাসি।"
রদ্রিগজের মায়ের মতে তিনি আগের মতো আছেন। তবে ফুটবলে মাঠে অসাধারণ পারফরম্যান্স ২৩ বছর বয়সী এই তারকাকে এমন খ্যাতি এনে দিয়েছে। মারিয়া ডেল পিলার রুবিও বলেছেন, "সে এখনও আগের মতো আছে। তার মধ্যে যে চরিত্রটি বেশি আগে সেটি হলো বিনয়।"
রদ্রিগেজের আগে এই খেতাবটি পেয়েছিলেন হলিউড অভিনেতা ব্রাড পিট, জর্জ ক্লুনি, জনি দেপ, মাট ড্যামন ও রায়ান রিনোল্ডস।
"গ্রহের সবচেয় আবেদনময়ী পুরুষ" কথাটি এখন রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। যেখানে স্টাইলিশ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে রদ্রিগেজ বেশি সেক্সির খেতাব পেয়েছেন।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





