ঈদ-উল-আজহা সামনে রেখে দেশবাসীকে দারুণ এক জয় উপহার দিলেন টাইগার ক্রিকেটাররা।

আর এমন দারুণ মুহূর্তে খেলোয়াড়দের জন্য ৬ কোটি টাকতার বোনাস ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে এমন ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

তিনি জানান, বাংলাদেশ টেস্ট দলের বাইরে থাকলেও বোনাসের ভাগ পাবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কারণ টাইগাররা ঘোষিত বোনাসের অর্থের ৪ কোটি টাকা পাচ্ছেন সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়ে। কুলীন ওই ওয়ানডে আসরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাশরাফি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ২০ রানে জিতেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়া ২১৭ রান করলে মুশফিকরা ৪৩ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২২১ রান করে প্রতিপক্ষের সামনে ২৬৫ রানের লক্ষ্য দাঁড় করায়। এর জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে নেয় ২৪৪ রানে।

এমবি