‘রবি ফাস্ট বোলার হান্ট’ ক্যাম্পেইন এখন শেষের পথে । আগামী রোববার (১৩ মার্চ) পাওয়া যাবে নির্বাচিত ১০ পেসারকে। যাদের পরবর্তীতে জাতীয় পর্যায়ে সুযোগ দিতে হাই পারফরম্যান্স টিমের সঙ্গে দেয়া হবে উন্নতমানের প্রশিক্ষণ।
শুক্রবার (১১ মার্চ) মিরপুর একাডেমি মাঠে যাচাই-বাছাই শেষে সারাদেশ থেকে বাছাইকৃত ৫৬ জনের মধ্যে ২৩ জন ফাস্ট বোলারকে নির্বাচন করা হয়েছে। এই ২৩ জন থেকে ১০ পেসারকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
১৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এই এক মাস সময়ে দেশের ১৬টি ভেন্যু থেকে বাছাই করে ঢাকায় আনা হয় ৫১ জন ছেলে, ৩ জন মেয়ে ও ২ জন প্রতিবন্ধী বোলারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি আজিয়াটা লিমিটেড যৌথভাবে আয়োজন করে রবি ফাস্ট বোলার হান্ট।
২০০৫ এবং ২০০৭ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ‘গ্রামীণফোন পেসার হান্ট’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে উঠে আসেন আজকের রুবেল হোসেন, শফিউল ইসলামরা।
এমআইএস।





