লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার করা প্রথম ওভারে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দিয়েছেন লিটন। দলের খাতায় কোনো রান যোগ না হতেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ০। উইকেটে আছেন সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত।

আজ জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে নাজমুল হোসেন শান্তর দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য বাংলাদেশের হয়নি। প্রথম ওয়ানডের মতোই টস হেরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।

এমএইচ