শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল-এর ম্যাচে কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে সতর্ক করা দেয়া হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান শন মার্শকে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শন মার্শকে মৌখিকভাবে সতর্ক করা হয়। আইপিএল -এর কোড অব কন্ডাক্টের ধারা ২.১.৮ ভঙ্গের দায়ে অস্ট্রেলিয়ান মার্শকে অভিযুক্ত করা হয়।

একই ম্যাচে মার্শের পাঞ্জাব সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল একইভাবে ধারা ২.১.৮ ভঙ্গ করায় উভয় খেলোয়াড়কে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আইপিএল -এর কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গে ম্যাচ রেফারীর সিদ্ধান্তই চূড়ান্ত।

এসএম