পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জড়ো করেছে ১৬১ রান।
১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ দল ২৭ রানে হেরে গেল।
১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৭ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী নিউজিল্যান্ড দল ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৬১ রান।
এর আগে ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার লিটন দাসের পর তার স্থানে লেখতে নেমে সৌম্য সরকারও আউট হন। এরপর সাজঘরে ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম শেখও। এরপর একে একে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহীম, অধিনায়ক মুহাম্মদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব ও তাসকিন আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
টস: নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড: ১৬১/৫ (২০ ওভার)
ল্যাথাম ৫০*, অ্যালেন ৪১, নিকোলস ২১, রবীন্দ্র ১৭
শরিফুল ৪৮/২, আফিফ ১৮/১, নাসুম ২৫/১, তাসকিন ৩৪/১
বাংলাদেশ: ১৩৪/৮ (২০ ওভার)
আফিফ ৪৯*, নাঈম ২৩, রিয়াদ ২৩
এজাজ ২১/২, কুগেলেইন ২৩/২
ফল: নিউজিল্যান্ড ২৭ রানে জয়ী
সিরিজ: বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয়ী।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, স্কট কাগেলেইন, অ্যাজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স।
এমবি





