বর্ষসেরা খেলোয়াড় হলেন আগুয়েরো। লন্ডনের ফুটবল সাপোর্টার ফেডারেশনের বিচারে এই ট্রফি জয় করলেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার।
বর্ষসেরার ট্রফি জয় করে উচ্ছ্বসিত ম্যানসিটি তারকা। তিনি বলেন, ‘এটা আমার কাছে অন্যসব পুরস্কার থেকে আলাদা, বিশেষ পুরস্কার।’
এই ট্রফিকে আলাদা ভাবার কারণটাও জানালেন তিনি, ‘এটা সাপোর্টারদের কাছ থেকে পাওয়া সম্মাননা। তাই এটা আলাদা।’
অসাধারণ নৈপুণ্য দিয়ে বিশ্ব একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি। মেসি-রোনালদোর সঙ্গে একই দলে নাম লেখাতে পেরে আনন্দিত আর্জেন্টাইন স্ট্রাইকার।
ম্যান সিটির হয়ে ইতোমধ্যে তিনি আগুয়েরো করেছেন ১৭ গোল। ওয়েইন রুনি, গ্যারেথ বেল, মেসুত ওজিল ও দিয়েগো কস্তাকে ছাড়িয়ে এই ট্রফি জয় করলেন আর্জেন্টাইন তারকা খেলোয়াড়। ট্রফি জয়ের পর গার্ল ফ্রেন্ড কারিনা তাজেদার সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
জেআই





