ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের ফাইনাল ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেনে কিংস ইলেভেন পাঞ্জাবের বৃদ্ধিমান সাহা। তার সেঞ্চুরিতে শাহরুখের কলকাতা নাইট রাইডার্সকে ২০০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রীতির পাঞ্জাব।
রোববার বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে পাঞ্জাব। শুরুটাও ভালো হয়নি। আগের ম্যাচে দলকে জয় এনে দেয়া শেবাগ মাত্র ৭ রান করেই আউট হয়েছেন। তাও আবার ১০ বল খেলে। ভরসার পাত্র বেইলি ক্রিজে এসে মাত্র ১ রান করেই সুনীল নারাইনের শিকারে পরিণত হন।
এরপর শুরু হয় ঘুরে দাঁড়ানো। উদ্বোধনী জুটির বোহরাকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিং শুরু করেন বৃদ্ধিমান। কোনো বোলারকেই পাত্তা দিলেন না তারা। শুধু বাংলাদেশী অল রাউন্ডার সাবিকের বলে বেশি রান নিতে পারেননি। তাও চার ওভারে ২৬ রান আদায় করে নিয়েছেন।
বোহরা ৫২ বলে ৬৭ রান করে আউট হলেও খেলা শেষ করেই মাঠ ছাড়েন সাহা। ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ক্রিকেটার শেষ পর্যন্ত ৫৫ বলে ১১৫ রান নিয়ে অপরাজিত থাকেন। এই স্কোর করতে ১০টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে পাঞ্জাব।
নাইট রাইডার্স বোলার সাকিব কোনো উইকেট না পেলেও মাত্র ২৬ রান দিয়েছেন। এছাড়া ১ উইকেট শিকারী উমেশ যাদব দিয়েছেন ৩৯ রান। আর ৪৪ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন পিয়ুশ চাওলা।
ঢাকা, ১ জুন(টাইমনিউজবিডি) //জেডআই