বিশ্বকাপ ফুটবলে উরুগুয়ের খেলোয়াড় লুইস সুয়ারেস সম্প্রতি প্রতিপক্ষ খেলোয়াড়ের কাঁধে কামড় বসিয়ে এবারের আসরে তার স্বপ্ন চুরমার করেছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে চার মাসের জন্য তাকে নিষিদ্ধ করেছে ফিফা।

কিন্তু এ শাস্তিই তার জন্য যেনো যথেষ্ট নয়! আর সে কারণেই একের পর এক অপমান সইতে হচ্ছে এই কামুড়ে খেলোয়াড়কে।

অনলাইন ভরে গেছে সুয়ারেসের দাঁতাল ছবিতে। সবশেষ সংস্করণ, লুইস সুয়ারেসের নামে তৈরি হয়েছে বিয়ার বোতল ওপেনার। সুয়ারেসের একটি কার্টুন ছবি দিয়ে এই বোতল খোলার উপরকণটি বারগুলোতে ব্যবহার শুরু হয়ে গেছে হরদম। বলা হচ্ছে অন্তত ভালো একটি কাজে সুয়ারেসের দাঁতগুলো ব্যবহারের সুযোগ মিললো।

জনপ্রিয় অকশন সাইট ইবে পণ্য তালিকায় এই বোটল ওপেনারটি যোগ করেছে।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই