ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজীবন নির্বাসিত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ওপেনার লু’ ভিনসেন্ট ৷ খেলা ছাড়াও ক্রিকটে সংক্রান্ত কোনও কাজের সঙ্গেও যুক্ত হতে পারবেন না প্রাক্তন কিউই ক্রিকেটার ৷

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার সামনে অর্থের বিনিময়ে ম্যাচ গড়াপেটার কথা স্বীকার করে নেয়ার পরই ভিনসেন্টকে চিরনির্বাসনে পাঠাল ইসিবি ৷

 ২০০৮-এ ল্যাঙ্কাশায়ার বনাম ডারহ্যাম ও অগস্ট, ২০১১ ল্যাঙ্কাশায়ার বনাম সাক্সেস টি-২০ ম্যাচ এবং সাক্সেস বনাম কেন্ট সিবি ৪০ ম্যাচে ভিনসেন্টের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ পাওয়া গিয়েছে ৷

ইসিবি'র তরফে জানানো হয়, ‘সব ধরনের ক্রিকেট থেকেই ভিনসেন্টকে আজীবন নির্বাসিত করা হল ৷ খেলোয়াড় ছাড়াও কোচিং, এমনকি মাঠেও উপস্থিত থাকতে পারবে না ৷’ এর ফলে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টে ১০ অক্টোবর কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে অকল্যান্ড এসেসের হয়ে মাঠে নামতে পারবেন না ভিনসেন্ট ৷

২০০১ থেকে ২০০৭,এই ছয় বছরে দেশের হয়ে ২৩টি টেস্ট এবং ১০২ ওয়ান ডে খেলেছেন ভিনসেন্ট ৷  নিউজিল্যান্ডের হয়ে শেষ বার মাঠে  নেমছিলেন ১৬ ডিসেম্বর, ২০০৭৷ সিডিনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের পর আর দেশের হয়ে খেলা হয়নি কিউই ওপেনারের।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই