লা লিগায় নিজেদের ৩৭তম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। রোববার এস্পানিয়লের মাঠে লড়াই করতে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে রাত ১১টায়।
নিজেদের চেয়ে বার্সার ম্যাচের দিকেই বেশি মনোযোগী হবে রিয়াল। কারণ বার্সার হার বা ড্র’তে কিছুটা হলে আশা জাগাবে রিয়ালের। সেজন্য অপেক্ষা করতে হবে শেষ রাউন্ডের ম্যাচ পর্যন্ত।
তবে এ ম্যাচে যদি রিয়াল হারে বা ড্র করে তবে নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার শিরোপা। বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না গ্যালাকটিকোদের।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে বর্তমান ইউরোপের চ্যাম্পিয়নরা।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সাথে দ্বিতীয় লেগে ১-১ গোলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিয়াল। সেই দুঃখ ভোলার মিশন রিয়ালের। তবে কতটা তা ভুলতে পারবে তারা, তা বলে দিবে সময়।
জেডআই





