ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় দিন পুরুষ এককে জয় পেয়েছেন রজার ফেদেরার ও ডেভিড ফেরের।

প্রথম রাউন্ডের ম্যাচে সরাসরি সেটে জয় পেয়েছেন রজার ফেদেরার। সুইস কিংবদন্তি ৬-৩, ৬-৪ ও ৭-৬ গেমে হারান অস্ট্রেলিয়ার মারিঙ্কো মাতোসেভিচকে।

অন্যদিকে বসনিয়ান দামির জুমুরের বিপক্ষে চার সেট লড়তে হয় ফেরেরকে। শেষ পর্যন্ত ৬-১, ৬-২, ২-৬ ও ৬-২ গেমে ম্যাচ জেতেন তিনি।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই