টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে বোলিংয়ে টাইগারদের শুভ সূচনা এনে দেন অপার সম্ভাবনাময় তাসকিন।। বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ পেয়ে গেছে মূলপর্বে খেলার টিকিট।
কিন্তু গত ৯ মার্চ বোলিং এ্যাকশন নিয়ে তাসকিনের সঙ্গে সন্দেহের তালিকায় পড়ল আরেক বাংলাদেশী বোলার আরাফাত সানি । এক দিনের ব্যবধানে বোলিং অ্যাকশনের পরীক্ষাটা দিলেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ।
গত শনিবার প্রথমে ভারতের চেন্নাইয়ের স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে যান সানি। আর গতকাল সোমবার সেখানে পরীক্ষার কাজটি সেরে ফেলেন তাসকিনও।
বাংলাদেশের স্মভাবনাময় এই তারকা পেসারের বিশ্বাস, পরীক্ষায় তিনি পাস করবেন। পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চাইলেন ২০ বছর বয়সী এই বোলার।
পরীক্ষার পরের দিন অর্থাৎ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে তাসকিন আহমেদ লিখেছেন, পরীক্ষা পর্ব শেষ হলো। ফল জানা যাবে কয়েকদিন পর। ইনশাআল্লাহ, আমি পাস করব। আমার জন্য আপনারা দোয়া করবেন।
এমআইএস।





