২০১৩-১৪ মৌসুমটি ভালো যায়নি ফুটবল ক্লাব বার্সেলোনার। গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি দলটি। এজন্য 'বার্সা কিছুই করেনি' বলে বলে মন্ত্যব করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে শুধু নিজেকেও দোষারোপ করতে চান না তিনি।
সম্প্রতি বার্সার সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন মেসি। এই চুক্তির ফলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ফুটবলার হয়েছেন তিনি। কিন্তু গত ১২টা মাস ভালো কাটেনি দলটির সেরা তারকার। এছাড়া ইনজুরি কারণে অনেকগুলো ম্যাচে দলের বাহিরে থাকতে হয়েছে তাকে।
তবে এসব বিষয় মাথা ব্যথা নাই মেসির। ক্লাবের ব্যর্থতা শুধু নিজের কাধেঁ তুলে নিতে চান না তিনি। 'মুন্ডো দেপোর্টিভো'কে দেয়া এক সাক্ষাৎকারে চারবারের বর্ষসেরা এই ফুটবলার বলেন, "এটা একটি কঠিন বছর ছিল এবং এটা আমরা জন্যও ভালো ছিল না। বড় এই ক্লাবটির (বার্সেলোনা) শিরোপা জেতা উচিত ছিল। কিন্তু আমরা কিছুই করতে পারিনি।"
এই ব্যর্থতার দায় সবার কাঁধে তুলে দিয়ে মেসি বলেছেন, "এটা দলের কোনো একজনের ব্যর্থতা নয়। এর দায় সবার।"
গত সপ্তাহে কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। মেসি এ বিষয় বলেন, বার্সার ব্যর্থতার জন্য কোচকে বলির পাঁঠা বানানো ঠিক হবে না।
অ্যাটলেটিকোকে না হারাতে পারায় শিরোপা হারিয়েছে বার্সেলোনা। এটি নিজের জন্য ধাক্কা বলে মনে করেন মেসি। তাই বিশ্বকাপ নিয়ে ভাবার আগে তার মাথাকে একটু চিন্তা মুক্ত করতে চান। তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর চিন্তা করছেন তিনি।
আর্জেন্টিনার দলনেতা বলেন, 'চূড়ান্ত দিনে এসে শিরোপা হারানো বড় একটা আঘাত ছিল। এখন কয়েকটি দিন আমি পরিবারের সঙ্গে সময় কাটাব। তারপর আর্জেন্টিনা দল নিয়ে ভাবব।'
ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
বার্সা কিছুই করেনি: মেসি
২০১৩-১৪ মৌসুমটি ভালো যায়নি ফুটবল ক্লাব বার্সেলোনার। গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি দলটি। এজন্য 'বার্সা কিছুই করেনি' বলে বলে মন্ত্যব করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।





