প্রথমবারের মত পাকিস্তান ক্রিকেট বোর্ড বাণিজ্যিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করছে। পাঁচ ফ্র্যাঞ্জাইজির এ টুর্নামেন্ট আগামী ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

পাঁচ ফ্র্যাঞ্জাইজির এ টুর্নামেন্টের জন্যে ৩০৮ ক্রিকেটারকে বাছাই করেছিল পিএসএল গভর্নিং কাউন্সিল। এতে দেশী (পাকিস্তানের) ক্রিকেটারের সংখ্যা ১৩৭ ও বিদেশী ক্রিকেটারের সংখ্যা ১৭১। পাকিস্তানের ১৩৭ ক্রিকেটারের মধ্যে ছিলেন ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়া ইউনুস খান। কিন্তু অভিজ্ঞ এই তারকাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্জাইজি। আরেক অভিজ্ঞ স্পিনার সাঈদ আজমলকে শেষ সময়ে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে দলে নেওয়া হয়েছে।

পাঁচটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করেছিল পিসিবি। এতে ইউনুস খান ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। এবং সাঈদ আজমল ছিলেন ডায়মন্ডে। সোমবার খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার প্রথম দিন ৪৫ ক্রিকেটারকে দলে নেয় পাঁচটি দল। প্রথম দিন অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্জাইজি। দ্বিতীয় দিনও একই অবস্থা তাদের। মঙ্গলবার ৩৫ ক্রিকেটারকে পাঁচ দল দলভুক্ত করলেও ছিলেন না ইউনুস খান ও সাঈদ আজমল।

নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১৬ ক্রিকেটারকে নিতেই হবে হবে দলগুলোকে। এরপর অতিরিক্ত ক্রিকেটার হিসেবে চারজনকে দলভুক্ত করার সুযোগ পেয়েছিল দলগুলো। সেই সুযোগে সাঈদ আজমলের ভাগ্য খুলে। তবে তাকে দলের ক্যাম্পে ডাকা হলেই পারিশ্রমিক পাবেন। ফ্র্যাঞ্জাইজি যদি তাকে দলের ক্যাম্পে না ডাকেন তাহলে কোনো পারিশ্রমিক পাবেন না তিনি। অন্য দলেও খেলতে পারবেন না।

সব মিলিয়ে পিএসএলের পাঁচ ফ্র্যাঞ্জাইজির ৯৮ ক্রিকেটারকে দলভুক্ত করেছে। করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৯ ক্রিকেটারকে দলে টেনেছে। এছাড়া বাকি তিন ফ্র্যাঞ্জাইজি ২০ জন করে দলে নিয়েছে।

করাচি কিংস : সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, রবি বোপারা, ল্যান্ডি সিমন্স, মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি, জেমস ভিনস, ইফতেখার আহমেদ, নুমান আনোয়ার, মুশফিকুর রহিম, উসামা মির, সোহেল খান, মির হামজা, সাইফউল্লাহ বাঙ্গাস, তিলকারত্মে দিলশান, শাহজিব হাসান ও ফাওয়াদ আলম।

ইসলামাবাদ ইউনাইটেড : শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বাদ্রি, মোহাম্মদ ইরফান , ব্রাড হ্যাডিন,শারজিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ, বাবর আজম, ইমরান খালিদ, কামরান ঘুলাম, উমার আমিন, সাম বিলিংস, রুম্মান সাইস, আমাদ বাট, আসহার জাইদি, সাঈদ আজমল, হুসাইন তালাত, উমর সিদ্দীক ।

পেশোয়ার জালমি : শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি,কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান,তামিম ইকবাল, জুনায়েদ খান, জিম এলিনবি, আমের ইয়ামিন, ডাবিভ মালান,ইমরান খান জুনিয়র, শহীদ ইউসুফ, আব্দুর রেহমান, মুসাদিক আহমেদ, হাসান আলী, মোহাম্মদ আসগার, ব্রাড হজ, ইরসারুল্লাহ ও তাজওয়ালি।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স : কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইট, জুলফিকার বাবর, উমর গুল ,এল্টন চিগুম্বুরা, বিলাল আসিফ, আসাদ শফিক, মোহাম্মদ নাওয়াজ, সাদ নাসিম, মোহাম্মদ নবী, আকবার-উর-রেহমান, বিসমিল্লাহ খান, কুমার সাঙ্গাকারা, আইজাজ চিমা, রামিজ রাজা জুনিয়র।

লাহোর কোয়াল্যান্ডার্স : ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, মুস্তাফিজুর রহমান, কেভিন কুপার, ক্যামেরুন ডেলপোর্ট, জাফর জোহার, হাম্মাদ আজম, জিয়া-উল-হক, শোয়েব খান, আজহার আলী, নাভেদ ইয়াসিন, আদনান রাসুল, আব্দুর রাজ্জাক, মুক্তার আহমেদ, এহসান আদিল ও ইমরান বাট।

এমএইচ