ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের শিরোপা জিততে ব্যাট করছে কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু ব্যাটিং নির্ভর পাঞ্জাবের অন্যতম শক্তি বীরেন্দ্র শেবাগকে বিদায় করে দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করেছে পাঞ্জাব। ক্রিজে আছেন বোহরা (২১)।
রোববার বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন রাইডার্স দলনেতা গম্ভীর।
গত ম্যাচে মারমুখী ব্যাটিং করা শেবাগ এই ম্যাচে ১০ বলে মাত্র ৭ রান করে উমেশ যাদবের বলে গম্ভীরের হাতে ক্যাচ তুলে দেন। পরে ১ রান করা বেইলিকে বোল্ড করে দেন নারাইন।
কলকাতা নাইট রাইডার্স একাদশ:
রবিন উথাপ্পা, গৌতম গম্ভীর, মানিস পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, টেন ডেস্কাট, সুরিয়াকুমার যাদব, পিয়ুশ চাওলা, সুনীল নারাইন, মর্নে মরকেল ও উমেশ যাদব।
পাঞ্জাব একাদশ:
শেবাগ, বোহরা, বৃদ্ধিমান সাহা, ম্যাক্সওয়েল, মিলার, বেইলি, পাটেল, জনসন, বালাজি, করনবীর সিংহ ও পরবীন্দর আওয়ানা।
ঢাকা, ১ জুন(টাইমনিউজবিডি) //জেডআই[size=4][font=SolaimanLipi] [/font][/size]