বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ভলিবল প্রতিযোগিতা-২০১৬ আজ রবিবার (২০-০৩-২০১৬) বানৌজা তিতুমীর এর সার্বিক ব্যবস্থাপনায় ঘাঁটিস্থ ভলিবল মাঠে সমাপ্ত হয়েছে।
প্রতিযোগিতার সমাপনী দিনে ব্যবস্থাপনা পরিচালক খুলনা শীপইয়ার্ড লিমিটেড কমডোর কাজী কামরুল হাসান, (এল), এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের খেলা উপভোগ করেন এবংবিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।গত ১৩ মার্চ ২০১৬ হতে শুরু হওয়া ০৮ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ০৯ টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার সমাপনী দিনে বানৌজা ঈসাখান ও বানৌজা শহীদ মোয়াজ্জম দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বানৌজা ঈসাখান দল বানৌজা শহীদ মোয়াজ্জম দলকে ৩-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বানৌজা ঈসাখান দলের এম মাসুদ করিম, পিও(আর) সেরা খেলোয়ার নির্বাচিত হন। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় নৌ কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।
এআই





