একদিনের আন্তর্জাতিক ম্যাচে আবার শীর্ষ স্থান অর্জন করল ভারত। আইসিসি’র দেয়া বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়। এতে ১১৪ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে এশিয়ার দলটি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয়ে পেয়েছে ভারত। এদিকে রোববার জিম্বাবুয়ের কাছে হেরে গেছে অস্ট্রেলিয়া। ফলে ১১১ রেটিং নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে অসিরা।

ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখা দক্ষিণ আফ্রিকা ১১৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর অস্ট্রেলিয়ার সমান ১১১ রেটিং হলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা।

চলতি সপ্তাহে আরো পাঁচটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যার ফল র‌্যাংকিংয়ের শীর্ষ দলগুলোর অবস্থানের পরিবর্তন হতে পারে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই