জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ৫ম ও শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার ঘোষিত এই দলে নতুন মুখ যোগ হয়েছেন সৌম্য সরকার।
আগামী সোমবার সফরকারীদেরকে হোয়াইট ওয়াশ করতে মাঠে নামবে সিরিজে ৪-০ তে এগিয়ে থাকা টাইগাররা।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধি:), সাকিব আল হাসান (সহ-অধি:), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, জুবায়ের হোসেন, আবুল হাসান, তাইজুল ইসলাম ও সৌম্য সরকার।
জেডআই





