'মেড ইন বাংলাদেশ' এখন একটি ব্র্যান্ডের নাম। এটি এখন জায়গা করে নিয়েছে ব্রাজিল বিশ্বকাপেও। তাও আবার স্বাগতিক দেশ ব্রাজিলের নামের সঙ্গে। কারণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির জার্সি সরবরাহ করেছে বাংলাদেশই। এজন্য তাদের জার্সির নিচে লেখা থাকছে 'মেড ইন বাংলাদেশ'।
ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক দলটির জার্সি তৈরির দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। এদিকে দেশের রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসের ট্রাজেডিতে সহস্রাধিক পোশাক শ্রমিকের মৃত্যুর খবরটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়। আর তাদের প্রতি সম্মান জানিয়ে জার্সির নিচে ‘মেড ইন বাংলাদেশ’ লিখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল সংস্থা।
ব্রাজিলের ফুটবল নৈপুণ্যে দলটির অনেক ভক্ত রয়েছে বাংলাদেশে। কিন্তু এ দেশটির নাম না জানাই থেকে থাকতে পারে লক্ষ মাইল দূরের ব্রাজিলে। কিন্তু এবার আর সেটি থাকছে না। এবার লাল-সবুজের দেশটির নাম ছড়িয়ে যাবে পেলে-রোনালদোদের দেশে।
ঢাকা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই