ভেন্যু নিয়ে আপত্তি থাকায় ঘরোয়া লিগে খেলতে অসম্মতি জানিয়েছে নেপালের ক্রিকেটররা। এই সপ্তাহ থেকে ৫০ ওভারের ঘরোয়া এই প্রিমিয়ার টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। তার আগেই প্রেস কনফারেন্স করে এমন সিদ্ধান্ত নিলেন নেপাল জাতীয় দলের অধিনায়ক পরশ খারকা এবং অন্যান্য খেলোয়াড়রা।
কাঠমান্ডুর এক হোটেলে তারা এই সিদ্ধান্ত নেন। এসময় খারকা বলেন, “আমরা যেকোন পদক্ষেপের জন্য তৈরি, যদি সেটি আমাদের বিপক্ষেও হয়।”
খেলোয়াড়রা তাদের এক সহ-খেলোয়াড়ের চিকিৎসা ব্যয়, খেলার ভেন্যূ ইত্যাদি নিয়ে আপত্তি তোলে। তারা ভেন্যূর ব্যাপারে অখুশি। এবারের ঘরোয়া লিগের কিছু ম্যাচ কাঠমান্ডু থেকে সরিয়ে পোখারায় নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে নেপাল ক্রিকেট দলের সেক্রেটারি অসোক নাথ বলেন, “ খেলোয়াড়দের এমন সিদ্ধান্তে আমি হতবাক। চোট পাওয়া ক্রিকেটার প্রিথু বাসকোতাকে চিকিৎসার জন্য বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। যা খেলোয়াড়দের জানা নেই। আর ভেন্যূগুলোর দায়িত্ব ইভেন্ট কমিটির। কমিটি ১১টি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছে। আর কাঠমান্ডুতে মাঠ মাত্র দুটি। তাই ইভেন্ট কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে।”
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল নেপাল। তারা দেশে ফেরার পর তাদের রাজসিক অভ্যার্থনা দেয়া হয়েছিল।
খেলা
ঘরোয়া লিগ বয়কটের ঘোষণা নেপালি ক্রিকেটারদের
ভেন্যু নিয়ে আপত্তি থাকায় ঘরোয়া লিগে খেলতে অসম্মতি জানিয়েছে নেপালের ক্রিকেটররা। এই সপ্তাহ থেকে ৫০ ওভারের ঘরোয়া এই প্রিমিয়ার টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। তার আগেই প্রেস কনফারেন্স করে





