বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজকের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংস কে হারিয়েছে  রাজশাহী কিংস।টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান সংগ্রহ বন্দর করে নগরের দলটি। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখে ১৩.৫ ওভারেই জয় পেয়ে যায় রাজশাহী কিংস।

চিটাগং ব্যাটিংয়ে নেমে রাজশাহীর অভিষিক্ত বোলার আফিফ হোসেনের জাদুর কাছেই হেরে যায় তামিমরা। দলীয় ১ রানের সময় অধিনায়ক তামিম বোল্ড হলে বিপর্যয় শুরু হয়। এরপর ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

এনামুল হক বিজয়কে ফেরেন মিরাজের হাতে । এর পর শুরু হয় আফিফ জাদু। তার বোলিং ঘূর্ণিতে সাজঘরে গেইল ৫, জহুরুল ইসলাম ১৩, জাকির হাসান ৩, সাকলাইন সজীব ১ এবং ইমরান রান খান ০।
ব্যাট হাতে শোয়েব মালিক ৬৭ মোহাম্মদ নবী ১৩ এবং এনামুল হক ৮ রান করেন।

রাজশাহীর হয়ে আফিফ হোসেন নেন ৫ উইকেট। কেসরিক উইলিয়ামস পান ২টি উইকেট।  মেহেদী মিরাজ ও ফরহাদ রেজা একটি করে উইকেট দখল করেন।ম্যাচ সেরা হন ৫ উইকেট নেওয়া আফিফ হোসেন।

নাজিব