ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল করতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে তাকে বল করতে অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার শ্রী রমাচন্দ্র বিশ্ববিদ্যালয় পুনরায় বোলিং পরীক্ষা দেন নারাইন। তার বোলিং পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বল করতে অনুমতি দেয়া হয়।

বিসিসিআই'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সুনীল নারাইনের নতুন বোলিং অ্যাকশন আইসিসি'র অনুমোদিত নিয়মের মধ্যে আছে। তার সব ডেলিভারিই নির্দিষ্ট সীমার মধ্যে আছে বলে কমিটি জানিয়েছে। ফলে সন্দেহজনক বোলারদের তালিকা থেকে তার নাম মুছে ফেলা হয়েছে।"

জেডআই