এশিয়াকাপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করছে। সর্বশেষ খবর অনুযায়ী ১৪ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬০।
আনামুল হক বিজয় ৩৬ বল খেলে ১৮ রান এবং মুশফিকুর রহিম ১১ বলে ৫ রান নিয়ে ক্রিজে রয়েছে।
শামসুর রাহমান ১২ বলে ৭ রান করে মোহাম্মদ সামির বলে সামির হাতেই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। অন্যদিকে ভালো খেলতে থাকা মমিনুল ইসলাম অশ্বিনের করা প্রথম ওভারের প্রথম বলে স্পাম্পিং হয়ে গেছে। এর আগে মমিনুল ৪ টি চারের মারে ২৯ বল খেলে ২৩ রান সংগ্রহ করে।
নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় খেলাটি শুরু হয়েছে। বাংলাদেশ বনাম ভারতের মধ্যেকার খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল লাইন, বিটিভি ও  স্টার স্পোর্টস চ্যানেল।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]