মিরপুর শের-ই বাংলার মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। শুরুতে ৯ রানে ফিরে যান মাহমুদউল্লাহ  রিয়াদ। অন্য প্রান্তে এনামুল বিজয় থিতু হয়েও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ২৮ রানে ফিরে যান এই ওপেনার। তিনে নামা চাতুরাঙ্গা সিলভাও পারেননি টিকতে, ফিরেছেন ১৪ রানে।

ব্যাট করতে নেমেই মারমুখি হন সাকিব আল হাসান। তবে ২২ রানে ক্যাচ দিয়ে ফেরেন তারকা এই অলরাউন্ডার। এরপর প্রিটোরিয়াসকে নিয়ে জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ২১ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই আফগান ক্রিকেটার। প্রিটোরিয়াস থামেন ৪৮ রানে। এছাড়া করিম জানাত করেন ১৮ রান।

এমআই