অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না। তবে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। দলটির কোট ড্যারেন লেহমান এ কথা নিশ্চিত করেছেন।
দীর্ঘ দিন ইনজুরি কাটিয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন ক্লার্ক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন এই তারকা। ব্যাট হাতে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৬৪ রান করেন। দুই ওভার বলও করেছেন তিনি।
তবুও শনিবার মেলবোর্নে অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচে ক্লার্ককে মাঠে নামানো হবে না বলে জানিয়েছেন কোচ লেহমান। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচে খেলতে না পারলেও আগামী ২১ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন ক্যাঙ্গারু দলপতি।
লেহমান এ বিষয় বলেছেন, "আমরা তাকে ভালভাবেই বুঝাতে পেরেছি এবং সে আগামী শনিবারের ম্যাচে খেলছে না।"
জেডআই





