সামাজিক অবকাঠামো নিয়ে নানা প্রশ্নের মুখেও ২০১৪ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত ব্রাজিল৷ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে ১০০ দিনের ক্ষণ গণনা৷ তবে ১২টি স্টেডিয়ামের মধ্যে চারটির নির্মাণ কাজ অসমাপ্তই রয়ে গেছে৷
একদিকে ব্রাজিলের জাতীয় ফুটবল দল ব্যস্ত তাদের প্রস্তুতি নিয়ে৷ এ সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হবে তাদের চূড়ান্ত অনুশীলন৷ অন্যদিকে ব্রাজিল সরকার ব্যস্ত কত দ্রুত সময়ে সব স্টেডিয়ামের কাজ সম্পন্ন করা যায়৷ আগামী জুন মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ৷ চারটি স্টেডিয়ামের নির্মাণ কাজ এখনো চলছে৷ যেসব শহরে খেলা অনুষ্ঠিত হবে, সেগুলোর প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে৷ কেননা বিমানবন্দরগুলোতেও এখন অনেক কাজ বাকি৷ নগরায়নের বিভিন্ন কাজ ঠিক বিশ্বকাপের আগের দিন শেষ হবে এমনটা ধারণা করছেন অনেকে৷
ফিফার মহাসচিব জেরোমে ভালকে সম্প্রতি বলেছেন, যেভাবেই কাজ হোক, ১২ জুনের আগেই যাতে তা পুরোপুরি সম্পন্ন হয়৷ ফুটবল গভর্নিং বডি অবশ্য তাকে আশ্বস্ত করে বলেছেন যে, সঠিক সময়ে সব কাজ সম্পন্ন হবে৷
ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার মঙ্গলবার ফিফা ডট কমকে জানিয়েছেন, একশ দিন মানে এখনো অনেক দিন বাকি৷ অর্থাৎ যেসব কাজ বাকি তা সম্পন্ন করার এখনো যথেষ্ট সময় আছে৷ তাছাড়া যেসব সমস্যা ছিল সেগুলো এখন তাদের নিয়ন্ত্রণে এবং বিশ্বকাপ শুরুর আগেই সব কাজ শেষ হবে৷
মঙ্গলবার ১০০ দিনের ‘কাউন্টডাউন' উপলক্ষ্যে ব্রাজিল জুড়ে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন ছিল৷ বেশিরভাগ ভবনে উড়তে দেখা গেছে ব্রাজিলের পতাকা৷ যেসব শহরে ভেন্যু আছে, যেসব শহরের ঐতিহ্যবাহী ভবনগুলোতে করা হয়েছিল আলোকসজ্জা৷সূত্র: এপি, এএফপি
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]
ব্রাজিল বিশ্বকাপ: আর মাত্র ৯৯ দিন
সামাজিক অবকাঠামো নিয়ে নানা প্রশ্নের মুখেও ২০১৪ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত ব্রাজিল৷ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে ১০০ দিনের ক্ষণ গণনা৷ তবে ১২টি স্টেডিয়ামের মধ্যে চারটির নির্মাণ কাজ অসমাপ্তই রয়ে গেছে৷ একদিকে ব্রাজিলের জাতীয় ফুটবল দল ব্যস্ত তাদের প্রস্তুতি নিয়ে৷ এ সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হবে তাদের চূড়ান্ত অনুশীলন৷ অন্যদিকে ব্রাজিল সরকার ব্যস্ত কত দ্রুত সময়ে সব স্টেডিয়ামের কাজ সম্পন্ন করা যায়৷ আগামী জুন মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ৷
মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন রোমেরো
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা ষড়যন্ত্রতত্ত্ব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ডিফেন্ডার।
সূচি ঘোষণা বাংলাদেশ-নেপালে হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর। ১৬টি দলের অংশগ্রহণে মোট ৪১টি ম্যাচের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মেয়েরা উদ্বোধনী দিনেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে বৃহস্পতিবার, ১ অক্টোবর। কেপটাউনে এই অনুষ্ঠান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন হচ্ছে। একই দিনে ম্যাচের টিকিটও ছাড়া হবে।
তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন প্রকাশ করে তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি।













