ওয়ানডে ও টেস্টের পর এবার টি-টোয়েন্টির পালা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরে সময়টা এমনিতেই ভালো কাটছে না বাংলাদেশের।
এর মধ্যেই আবার ইনজুরির কারণে বেশ টালমাটাল অবস্থা বাংলাদেশ শিবিরে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাই ঝুঁকেছে তরুণদের দিকে।
আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে চার তরুণ ক্রিকেটারের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ভালো নৈপুণ্য দেখিয়ে দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হোসেন ও আরিফুল হক।
ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে ইনজুরি শঙ্কা কাটিয়ে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। দলে ফিরেছেন সৌম্য সরকার।
বাংলাদেশ দল: জাকির হোসেন, সৌম্য সরকার, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, আরিফুল হক, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
এমবি





