চলতি বছরে ক্রিকইনফোর বর্ষসেরা নবাগত হয়েছেন মুস্তাফিজ, সেইসাথে আইসিসির বিশ্বসেরাদের তালিকাতেও রয়েছেন তিনি। প্রথমবারের মতো আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
ক্যারিয়ারে প্রথমবারের মতো বিদেশী লিগে খেলতে গিয়ে বল করছেন এই কাটার মাস্টার। অভিষেক ম্যাচেই বোলিং জাদু দেখালেন তিনি। যখন অন্য বোলাররা মার খেয়েছেন, সেখানে মুস্তাফিজ রান দেয়া তো দূরের কথা বড় বড় ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন।
মঙ্গলবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বেঙ্গালুরু।
ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু তারা ডি ভিলিয়ার্সের হাতে মারও খেছেয়েছেন।
ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কোহলি বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করলেন। কিন্তু তাতে দুই রান নিতে পারলেন। পরের দুটি বলে আরো দুটি রান হয়। কিন্তু শেষ তিন বলে কোনো রান নিতে পারেননি ডি ভিলিয়ার্স। এক ওভারে মাত্র ৪ রান দিয়ে দারুণ সূচনা করেছেন মুস্তাফিজ।
পাওয়ার প্লের শেষ ওভারে ফের মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক। ভারতের বোলার আশিষ নেহরা ও ভুবনেশ্বর কুমারের বলে একের পর এক বাউন্ডারি হাঁকালেও মুস্তাফিজকে পিটাতে পারলেন না ব্যাটসম্যানরা। প্রথম বলে ডি ভিলিয়ার্স কোনো রান নিতে পারেননি। দ্বিতীয় বলে ১ রান। কোহলি এসে একটি চার মারলেও পরের দুই বল ডট। শেষ বলে কোনো মতে এক রান নিলেন কোহলি।
পাওয়ার প্লেতে নেহরা ২ ওভারে ২০ রান দিয়েছেন। ভুবনেশ্বরর ২ ওভারে দিয়েছেন ১৯ রান। আর মুস্তাফিজের ২ ওভারে হয়েছে মাত্র ১০ রান।
এরপর যেই বল করতে এসেছেন, সেই মার খেয়েছেন। কোনো বোলারই কোহলি ও ডি ভিলিয়ার্সের সামনে বাধা হয়ে দাড়াতে পারেননি।
অবশেষে ১৮তম ওভারে ফের বল হাতে আসেন মুস্তাফিজ। প্রথম বলে ডি ভিলিয়ার্স কোনো রান নিতে পারলেন না। অল্পের জন্য আউটের হাত থেকে বেঁচে যান। কিন্তু দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন মারকুটে এই ব্যাটসম্যান। মাঠ ছাড়ার আগে ৪২ বলে ৮২ রান করেছেন।
তৃতীয় বলে ওয়াটসনকে বিদায় করে দেন। আগের ওভারে ওয়াটসন তিনটি ছক্কা মারলেও মুস্তাফিজের বলে ক্যাচ আউট হলেন। হ্যাটট্রিক করার সুযোগ হয় মুস্তাফিজের। কিন্তু সেটি সম্ভব হয়নি। ওভারের শেষ তিন বলে একটি করে রান হয়েছে।
এবি





