সনাৎ জয়াসুরিয়ার পরিবর্তে শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক বোলার কাপিলা বিজেগুনাবর্ধনেকে।

এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী নবীন দিশানায়েক ও ক্রিকেট বোর্ডের প্রধান সিধাত বেত্তিমুনি এ কথা জানিয়েছেন।

চার সদস্য বিশিষ্ট নতুন নির্বাচন কমিটিতে আরো রয়েছেন সাবেক দুই উইকেটরক্ষক আমাল সিলভা ও ব্রেন্ডন কারুপ্পু এবং সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান হেমান্থ উইকিরামাত্নে।

দুই বছর দায়িত্ব পালন করা জয়সুরিয়ার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিটি গত শুক্রবার পদত্যাগ করে।

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে শ্রীলঙ্কার বিদায় নেয়ার পর দেশটির ক্রীড়া মন্ত্রী নবীন দিশানায়েক শ্রীলঙ্কা ক্রিকেট প্রশাসন পুনর্গঠন করেন এবং সাবেক টেস্ট ব্যাটসম্যান সিধাত বেত্তিমুনিকে প্রধান করে অনির্দিষ্ট কালের অন্তঃবর্তীকালীন নতুন কমিটি গঠন করেন।

জেডআই