চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির ফাইনালে আজ শনিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ব্যাঙ্গালোরের চিন্নাসোয়ামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

মৌসুমে সেরা ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। টানা ১৪ ম্যাচ অপরাজিত আছে গৌতম গাম্ভীরের কলকাতা। নিষেধাজ্ঞার কারণে ফাইনালে আইপিএল চ্যাম্পিয়নরা পাচ্ছেনা তাদের তারকা স্পিনার সুনীল নারিনকে। তার জায়গায় দলে রাখা হতে পারে পেইসার প্যাট কামিনসকে।

কলকাতার শক্তিশালী বোলিং অ্যাটাকের বিপক্ষে লড়াইটা হবে মূলত চেন্নাইয়ের দুর্দান্ত ব্যাটিং লাইন আপের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কলকাতার কাছে হেরেছিল চেন্নাই।

জেডআই