ফিফা বর্ষসেরা গোলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এতে জায়গা পেয়েছেন জেমস রদ্রিগেজ, ফন পার্সি। আর নারীদের তালিকায় রয়েছেন আয়ারল্যান্ডের মহিলা ফরোয়ার্ড স্টিফেনি রোচ।
ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে হামেস রদ্রিগেজের দুর্দান্ত ভলির গোল ২০১৪ সালের ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের জায়গা করে নেন কলম্বিয়ার রদ্রিগেজ। ওই গোলেই কলম্বিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। বুক দিয়ে বল আটকে প্রথম সুযোগেই জোড়ালো ভলিতে বল জালে জড়িয়েছিলেন রদ্রিগেজ।
তার এই গোলটির মত প্রায় একইরকম ছিল রোচের গোলটি। ডান পায়ে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ে গোলরক্ষককে বোকা বানান ২৫ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ৫-১ গোলের দূর্দান্ত জয়ে প্রথম গোলটি ছিল ফন পার্সির সেই উড়ন্ত হেড। ডিলে ব্লিন্ডের লম্বা পাস থেকে ডাইভিং হেডের সাহায্যে ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ইকার ক্যাসিয়াসকে বোকা বানান।
আগামী ১২ জানুয়ারি জুরিখের ফিফা ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে বছরের সেরা গোলের পুরস্কার পুসকাস এ্যাওয়ার্ড প্রদান করা হবে।
জেডআই





