খুব বেশি পিছিয়ে ছিলেন না জাস্টিন গ্যাটলিন। সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড। কিন্তু উসাইন বোল্টকে পেছনে ফেলার জন্য তা যথেষ্ট হয়নি।

গ্যাটলিনের চেয়ে একশ ভাগের এক ভাগ সময় কম নিয়ে বিশ্ব অ্যাথলেটিকসের শ্রেষ্ঠত্ব আবারও নিজের করে নিয়েছেন জ্যামাইকান স্প্রিন্ট-বিস্ময় উসাইন বোল্ট।

নিজের গড়ে রাখা বিশ্ব রেকর্ডটির (৯.৫৮ সেকেন্ড) চেয়ে পিছিয়েই আছে বোল্টের আজকের টাইমিং। ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে তিনি পেরিয়ে গেছেন ১০০ মিটার দূরত্ব।

তবে এই মৌসুমের সেরা টাইমিংটা তিনি করেছেন আজ বিশ্ব জয়ের মধ্য দিয়েই। তবে আরও একটি দিক দিয়ে ঠিকই এক বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন বোল্ট।

বিশ্ব অ্যাথলেটিকসে এ নিয়ে ৯টি সোনার পদক জিতলেন অলিম্পিকে ৬টি সোনার পদকে ইতিমধ্যেই নিজেকে অন্য উচ্চতায় তুলে নেওয়া এই অ্যাথলেট।

বোল্ট, গ্যাটলিনের পরের স্থানটিতেই আছেন মার্কিন স্প্রিন্টার ট্রাইভন ব্রমেল। তিনি সময় নিয়েছেন ৯.৯২ সেকেন্ড। সূত্র: রয়টার্স।

এসএইচ