প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে মাঠে নেমেছে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হয়েছে তারা। তবে তাদের উপর যেন এশিয়া কাপে হেরে যাওয়ার কঠিন প্রতিশোধ নিয়েছে স্বাগতিকরা। বোলিং বোমায় আফগানদেরকে বিধ্বস্ত করে মাত্র ৭৩ রানের লক্ষ্য আদায় করে নিয়েছে টাইগাররা।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৭.১ ওভারে মাত্র ৭২ রানে ইনিংস শেষ হয়ে যায় আফগানিস্তানের। দলের পক্ষে গুলবুদ্দিন নায়েব সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়া শফিকুল্লাহর ১৬ রান ও করিম সাদিকের ১০ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।
টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের দলনেতা মুশফিকুর রহিম। পালের গোদার সিদ্ধান্তটিকে সফল করতে প্রথম বলেই উইকেট শিকার করেন ওপেনিং বোলার মাশরাফি বিন মর্তুজা। তার বলে মাহমুদুল্লাহর হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।
আরেক ওপেনার নাজিব তারাকিকে নিয়ে দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন ওয়ানডাউনে নামা গুলবুদ্দিন নায়েব। তবে ষষ্ঠ ওভারে জোড়া আঘাত হানেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে সাব্বির ও নাসিরের তালুবন্দী হন গুলবুদ্দিন ও নাজিব। সাকিবকে হ্যাটট্রিক বঞ্চিত করেন মোহাম্মদ নবী।
তবে দলীয় সেই ৩৬ রানেই আরো এক উইকেট হারায় আফগানিস্তান। পরে আরো দুটি উইকেট হারিয়ে দিশেহারা মোহাম্মদ নবীরা। বাংলাদেশের বোলার ৩.১ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। আব্দুর রাজ্জাক ৪ ওভারে ২০ রানের বিনিময় ২টি উইকেট নেন। এছাড়া মাশরাফি, মাহমুদুল্লাহ ও ফরহাদ রেজা একটি করে উইকেট পান।
খেলা
টাইগারদের লক্ষ্য ৭৩
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে মাঠে নেমেছে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হয়েছে তারা। তবে তাদের উপর যেন এশিয়া কাপে হেরে যাওয়ার





