নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান। অস্থায়ী ভাবে নিয়োগ পাওয়া ম্যাকমিলান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে দায়িত্ব পালন করবেন।
গত এপ্রিল থেকেই কিউইদের ব্যাটিং কোচের পদ খালি আছে। বব কার্টার কোচের পদ থকে সরে দাঁড়ানোয় এই শূন্যতা সৃষ্ঠি হয়। অবশেষে ম্যাকমিলানকে দিয়ে অস্থায়ীভাবে পদটি পূরণ করা হলো। তবে ধারণা করা হচ্ছে ক্যারিবিয়ান সফরের পরেই তার সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তিতে আবদ্ধ হবে দেশটির ক্রিকেট বোর্ড।
৩৭ বছর বয়সী ম্যাকমিলান দেশের হয়ে ৫৫ টেস্ট এবং ১৯৭ ওয়ানডে ম্যাচ খেলেন। ১৯৯৭ সালে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় এবং ২০০৭ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের পর তিনি ধারাভাষ্য এবং কোচিং পেশার সঙ্গে জড়িত থাকেন।
ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি) //জেডআই