বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শেষ পর্যন্ত আশার আলো দেখল না। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নামে। তাসকিন আহমেদের হ্যাটট্রিকে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।
শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর পরই বৃষ্টি এসে হানা দেয় ডাম্বুলায়। যে বৃষ্টিতে শেষ পর্যন্ত আর খেলাই হয়নি। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
টাইম নিউজ.নেট/ মাহমুদ





