প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৬ রানে হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে আরো ভালো করার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু পারল না। এবার ইংল্যান্ডের কাছে হেরেছে ৭৯ রানের বড় ব্যবধানে।
শুক্রবার সিলেট স্টেডিয়ামে টসে হেরে যায় বাংলাদেশ। তবুও শুরুতে বল করার সুযোগ পায়। কিন্তু ইংল্যান্ডের ওপেনার চার্লোট এডওয়ার্ডেস কাছেই পরাস্ত হন সালমারা। ফলে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে ইংলিশরা। দলের পক্ষে দলনেতা এডওয়ার্ডস সর্বোচ্চ ৮০ রান করে আউট হন। ৬৯ বলে ১১টি চারে এই স্কোর করেন তিনি। এছাড়া নাটালি স্কিবার ২০ রান ও হেদার নাইট হার না মানা ১৮ রান করেন। বাংলাদেশের বোলার সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা দুটি করে উইকেট পান।
জবাবে শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভোগে বাংলাদেশ। ৭ রানে প্রথম উইকেট হারানোর পর মাত্র ১৮ রানে নেই ৫ উইকেট। ফলে অল আউট হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা। তবে ১০ নম্বরে ব্যাট করতে নামা ফাহিমা খাতুনের ব্যাটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা। ফাহিমা দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ১৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া লতা মন্ডল ও আয়েশা রহমান দুই জনই ১০ রান করে আউট হন। আর কোনো ব্যাটসম্যানই রানের খাতায় দুই অঙ্কে ঘরে পৌঁছাতে পারেননি। ইংল্যান্ডের বোলার স্কিভার ও হ্যাজেল তিনটি করে উইকেট পান।
খেলা
বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারীরা
প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৬ রানে হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে আরো ভালো করার প্রত্যাশা ছিল তাদের।





