ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষিক্ত সাদমান ইসলামের সঙ্গে মোহাম্মদ মিঠুন পাঞ্চশ পার করেছিলেনএই জুটি। কিন্তু ক্রমশ বড় হয়ে ওঠা এই জুটিটি ভেঙে দেন দেবেন্দ্র বিশু। প্রথমে বোল্ড করেন মিঠুনকে। এরপর অভিষিক্ত সাদমান ইসলামকে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন তিনি। ফলে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। ব্যাট করছেন সাকিব আল হাসান (৪*) ও মুশফিকুর রহীম (০*)।
মুমিনুল হকের বিদায়ের পর সাদমান ইসলামের সাথে যোগ দেন মিঠুন। দ্বিতীয় সেশনটা দুইজন মিলে ভালোভাবেই পার করছিলেন। কিন্তু দলীয় ১৫১ রানে বিশুর বলে বোল্ড হয়ে যান মিঠুন। আউট হওয়ার আগে ৬১ বলে ২৯ রান করেছেন তিনি।
আর তার কিছু পরই বিশুর এলবিডাব্লুর ফাঁদে পড়ে ৭৬ রানে থেমে যায় সাদমানের অভিষেক ইনিংসটি। ৬টি চারে সাজিয়ে ১৯৯ বলে এই ইনিংস খেলেছেন তিনি।
চট্টগ্রাম টেস্ট চলাকালীন চোট পান ইমরুল কায়েস। ফলে ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি। আর তাতেই মিরপুরে সাদমানের অভিষেকের দরজা খুলে যায়। সৌম্য সরকারের সাথে নামেন ওপেনিংয়ে।
দুই জন মিলে বেশ সতর্ক ব্যাটিংই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দলীয় ৪২ রানে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান সৌম্য (১৯)।
এরপর সাদমানের সাথে এসে যোগ দেন মুমিনুল হক। দুইজনের জুটিতে আসে ২৪ রান। দলীয় ৮৭ রানের মাথায় মিড অনে ক্যাচ তুলে সাজঘরে ফেনে মুমিনুলও (২৯)। ফলে ৪৫ রানেই থেমে মুমিনুলের সাথে সাদমানের জুটি।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাঈম হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম।
এমবি





