চমক সৃষ্টিকারী আইসল্যান্ডকে উড়িয়ে ইউরো ২০১৬-এর সেমিফাইনালে স্থান করে নিয়েছে স্বাগতিক ফ্রান্স।

রোববার তারা ৫-২ গোলে জয়ী হয়েছে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা বৃহস্পতিবার খেলবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে।

আর্সেনালের স্ট্রাইকার গিরাড করেন দুটি গোল। এছাড়া আর্সেনালের পল পগবা, দিমিত্রি প্যায়েত ও অ্যান্টোনে গ্রিজম্যান একটি করে গোল করেন।

এবারের আসরে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। কিন্তু ফ্রান্সের কাছে তারা বেশ বড় ব্যবধানেই হেরে গেল।

রোববার সা-দেঁনিতে দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। ব্লেইস মাতুইদির ডিফেন্স চেরা পাস খুঁজে পায় অফ সাইড ফাঁদ ভাঙা জিরুদকে। আর্সেনাল ফরোয়ার্ডের কোনাকুনি শট ফেরানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।

২০তম মিনিটে স্বাগতিক সমর্থকদের আবার উল্লাসে মাতান পগবা। গ্রিজমানের কর্নারে লাফিয়ে হেড করে বল জালে পাঠান ইউভেন্তুসের এই মিডফিল্ডার। আইসল্যান্ডের এক খেলোয়াড় গোললাইন থেকে বল ফেরানোর চেষ্টা করলেও পারেননি।

গোল শোধ না রক্ষণ, এনিয়ে অতিথিদের দ্বিধার সুযোগে প্রথমার্ধের শেষ দিকে দুবার জালে বল পাঠায় ফরাসিরা।

৪৩তম মিনিটে গ্রিজমানের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে দলের তৃতীয় গোলটি করেন পায়েত। দুই মিনিট পর গোল উৎসবে যোগ দেন গ্রিজমান; মাঝমাঠে বল পেয়ে অনেকটা দৌড়ে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড।

খেলার ধারার বিপরীতে দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটে ব্যবধান কমান কোলবেইন সিগথোরসন। জিলফি সিগার্ডসনের দারুণ ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠান তিনি।

ব্যবধান কমানোর আনন্দ বেশিক্ষণ থাকেনি আইসল্যান্ডের। তিন মিনিট পরেই ব্যবধান আগের জায়গায় নিয়ে যান জিরুদ। পায়েতের দারুণ ফ্রি-কিকে আর্সেনাল ফরোয়ার্ডের হেড জাল খুঁজে নেয়।

এমআইএস