২০২৬ সালের বিশ্বকাপের বিডিং প্রক্রিয়া বাতিল করেছে ফিফা। আয়োজক স্বত্ব নিয়ে চতুর্দিকে দুর্নীতির প্রশ্ন ওঠায় বুধবার বিডিং প্রক্রিয়া বাতিলের এই ঘোষণাটি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, ‘বর্তমান পরিস্থিতির কারণে ২০২৬ বিশ্বকাপ আয়োজনের বিডিং প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে।
ফিফার কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের বিডিং প্রক্রিয়ার তারিখ নির্ধারণ করা হবে।’
জেডআই





