আলজেরিয়ার লিগে গ্যালারি থেকে দর্শকের ছোড়া বস্তুতে প্রাণ হারালেন ক্যামেরুনের ফুটবলার আলবার্ট এবোজে। আলজেরিয়ার লিগের দল জেএস কাবাইলির স্ট্রাইকার ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন।

নিজেদের মাঠে ইউএসএম আলজারের বিপক্ষে ম্যাচটি হেরে যায় কাবাইলি। তবে ২-১ গোলে হারা ম্যাচে গোল করেন এবোজে।

ম্যাচ শেষে খেলোয়াড়রা মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ কাবাইলি সমর্থকরা গ্যালারি থেকে নানা কিছু ছুড়তে থাকেন। দর্শকদের ছোড়া সেই সব বস্তুর একটি মাথায় এসে লাগে এবোজের। সঙ্গে সঙ্গে মাঠে পড়ে যান তিনি।

এবোজেকে মাঠ থেকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১৭ গোল নিয়ে আলজেরিয়া লিগের ২০১৩-১৪ মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই