ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার আবারো ২০২২ সালের কাতার বিশ্বকাপ গ্রীষ্মকালের পরিবর্তে শীতের মৌসুমে অনুষ্ঠানের ব্যপারে নিজের মত পুর্নব্যক্ত করেছেন। একইসাথে তিনি আবারো বলেছেন ব্রাজিল বিশ্বকাপের ভেন্যু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করতে গিয়ে নির্মান কাজে নিহত শ্রমিকদের মৃত্যুর দায় কোনভাবেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার গর্ভনিং বডি এড়াতে পারে না বলেই তিনি বিশ্বাস করেন। এর পিছনে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে সেই মোতাবেক কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।
২০২২ সালের টুর্নামেন্টে মধ্য প্রাচ্যের গরম আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে সময় পরিবর্তনের বিষয়ে প্রতিনিয়ত ফিফার উপর চাপ বাড়ছেই। কিন্তু এই ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত ২০১৫ সালের আগে নেয়া যাবে না। যদিও বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের মত ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে। ফ্রান্সের এক স্থানীয় টেলিভিশনে ব্লাটার রোববার বলেছেন, ‘বছরের শেষ সময়টি হচ্ছে সেরা সময়। সবাইকে এ ব্যপারে বাস্তবতাকে মেনে নিতে হবে। গরমের কথা বিবেচনা করে কেউ যদি খেলতে না চায় তবে অবশ্যই টুর্নামেন্টকে শীতকালে সরিয়ে নিতে হবে।’