বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, প্রটিয়াদের স্টেইন-মরকেলের মতো বিশ্বসেরা বোলার আছে। তাছাড়া তারা বিশ্বের শীর্ষ সারির দল। তাদের বিপক্ষে ভালো করতে চট্টগ্রামের মতোই শতভাগ দিতে হবে।
মঙ্গলবার দুপুরে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথাই জানান তিনি।
তামিম ইকবাল বলেন, ‘শেষ টেস্ট সিরিজটাতে আমরা ভালো খেলেছি। চট্টগ্রামেও আমরা ভালো খেলেছি। আমাদের চেষ্টা থাকবে চট্টগ্রামে যেভাবে এগুচ্ছিলাম সেভাবেই এগুতে। ভালোই শুরু করতে চাই আমরা।’
এআই





