চাকুরি হারানোর শঙ্কায় আছেন ইংলিশ ক্লাব লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স। লিগ লড়াইয়ে তার দল ধারাবাহিকভাবে হারতে থাকায় এই শঙ্কা প্রকাশ করেন তিনি।
রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার মাত্র ২ মিনিটে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে পরাজিত হয় লিভারপুল। এই নিয়ে টানা চার ম্যাচে হারাল রেডরা। এই হারের ফলে লিগে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে গত আসরের রানার্স আপ দলটি।
রজার্স বলেন, "এতটা ঔদ্বত্য দেখাতে চাই না যে আমি এরপরও চাকুরিতে থাকতে পারব বলে মনে করব। সবাই চাইবে ম্যাচে জয় পাওয়া ও ভাল ফল করা।"
জেডআই





