কলম্বোর পি.সারা ওভালে চলছে ভারত ও শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম দিনে ৬ উইকেটে ৩১৯ রান করে দিন শেষ করেছে ভারত। ব্যাট হাতে ভারতের লোকেশ রাহুল ১০৮, অধিনায়ক বিরাট কোহলি ৭৯ ও রোহিত শর্মা ৭৯ রান করেন।
প্রথম দিনে ভারতের সবচেয়ে বড় জুটিটি করেন রাহুল ও কোহলি। তৃতীয় উইকেট জুটিতে ৩৯ ওভার ব্যাট করে ১৬৪ রান করেন তারা। ফলে পি.সারা ওভালে শ্রীলংকা বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে রান করার ক্ষেত্রে সাবেক দুই খেলোয়াড় বিনোদ কাম্বলি ও শচীন টেন্ডুলকারকে পিছনে ফেললেন রাহুল ও কোহলি। এই মাঠে ১৯৯৩ সালে তৃতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েছিলেন কাম্বলি ও টেন্ডুলকার।
এই মাঠে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রান আছে নিউজিল্যান্ডের রস টেইলর ও কেন উইলিয়ামসনের। ২০১২ সালে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ২৬২ রানের জুটি গড়েছিলেন টেইলর-উইলিয়ামসন। শেষ পর্যন্ত ঐ টেস্ট ১৬৭ রানে জিতে সিরিজ সমতায় শেষ করেছিলো নিউজিল্যান্ড।
জেডআই





