ইউরোপের ফুটবলে ২০১৩-১৪ মৌসুমের লড়াই প্রায় শেষ। মৌসুমটিতে অনেক খেলোয়াড়ই মাঠ কাঁপিয়েছেন, মাতিয়েছেন দর্শক। আর সেটা বেশি হয়েছে স্প্যানিশ লিগ লা লিগায়। গত কয়েক মৌসুমে ধরে চলা দুই ঘোড়ার লড়াই এবার তিন ঘোড়ার লড়াইয়ে পরিণত হয়েছে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাই মৌসুম শেষের পথে লা লিগার দলগুলোর মধ্য থেকে সেরা খেলোয়াড়দেরকে নিয়ে সেরা একাদশ নির্বাচন করেছে ফুটবল খেলার ওয়েবসাইট গোলডটকম।
গোলরক্ষকদের মধ্যে সেরা একাদশে জায়গা পেয়েছেন লেভান্তের গোলরক্ষক কিলোর নাভাস। মৌসুমটি চমৎকার কিছু বল ফিরিয়ে দিয়ে দলে বড় অবদান রেখেছেন কোস্টা রিকার এই তারকা।
ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন সেভিয়ার ফ্যাজিও, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়াগো গডিন এবং অ্যাথলেটিক বিলাবাওর ল্যাপোর্তে।
মাঝ মাঠ কাঁপানো খেলোয়াড়দের মধ্যে সেরা একাদশে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের চমক গ্যারেথ বেল। রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোকে। রিয়ালের মড্রিক ছাড়া এই তালিকায় রয়েছেন সেভিয়ার র্যাছকটিক।
আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন সেরা তিন দলের তিন তারকা। তারা হলেন, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়াগো কোস্টা, বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
লা লিগার সেরা একাদশ
ইউরোপের ফুটবলে ২০১৩-১৪ মৌসুমের লড়াই প্রায় শেষ। মৌসুমটিতে অনেক খেলোয়াড়ই মাঠ কাঁপিয়েছেন, মাতিয়েছেন দর্শক। আর সেটা বেশি হয়েছে স্প্যানিশ লিগ লা লিগায়। গত কয়েক মৌসুমে ধরে চ





