জার্মানির দুর্দান্ত স্ট্রাইকার ফিলিপ লাম জানিয়েছেন যে জাতীয় দলের অধিনায়ক হতে তার কোনো আগ্রহ নেই। দেশকে নেতৃত্ব দেয়ার মতো নিজের যোগ্যতা থাকলেও তার চেয়ে অন্যরা বেশি উপযুক্ত বলে মনে করেন তিনি।

ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন জার্মানির সাবেক অধিনায়ক ফিলিপ লাম। তার উত্তরসূরির নাম আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করতে যাচ্ছেন দলটির কোচ জোয়াচিম লো।

দলনেতা হিসেবে মুলারের নাম ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তার আগেই মুলার ঘোষণা করলেন এখনই আর্মব্যান্ড পরতে চান না তিনি।

বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে মুলার বলেন, "আমি মনে করি, এই পদটির জন্য আমার চেয়ে অনেকেই এগিয়ে আছেন। বাস্তিয়ান শোয়েস্টাইনগার সহ-অধিনায়ক ছিলেন, অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার আছেন। যাকে বিশ্বসেরা গোলরক্ষকও বলা চলে। সুতরাং এ বিষয় দু:শ্চিন্তার কারণ নেই।"

নিজের বিষয় মুলার বলেন, "আমি মনে করি, আমি একজন নেতা হতে পারতাম। কিন্তু আমার অধিনায়কত্বের দরকার নেই। দলের হয়ে ভাল কিছু দেখাতে আর্মব্যান্ড পরার দরকার নেই।"

২৪ বছর বয়সী মুলার ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। এতে ২২ গোল করেছেন ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী এই তারকা।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই