দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার ঘোষিত এই দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। এই দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। জুবায়ের হোসেন লিখন রয়েছেন প্রথম দু’টি ওয়ানডের দলে। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
১০, ১২ ও ১৫ জুলাই ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-দ. আফ্রিকা। প্রথম দুই ওয়ানডে মিরপুরে হওয়ার পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরি স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টায় হবে।
বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, নাসির হোসাইন, রুবেল হোসাইন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানি, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ।
জেডআই





