টেস্টের প্রথম দুই দিন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদেরকে পরাস্ত করতে পারেনি বাংলাদেশের বোলাররা। তবে তৃতীয় দিনে জাদু দেখালেন অভিষিক্ত তাজুল ইসলাম। বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট শিকার করার রেকর্ড গড়লেন তিনি। এরপর ক্যারিবীয়রা ইনিংস ঘোষণা করলে ব্যাট করতে নামে মুশফিকরা।
সোমবার তৃতীয় দিনের শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। খেলা মাঠে গড়ানোর কিছু সময় পর ডাবল সেঞ্চুরি করা ক্রেইগ ব্রার্থহোয়াইটকে বিদায় করে দিয়েছেন তাইজুল। ব্যক্তিগত ২১২ রানে মমিনুল হকের হাতে ধরা পড়েছেন ব্রার্থহোয়াইট। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ৪ উইকেট হারিয়ে ৪২২ রান।
দলীয় ৪৫১ রানে জারমেইন ব্লাকউডকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন পেসার রুবেল হোসেন। এরপর তাইজুলের চতুর্থ শিকারে পরিণত হন অধিনায়ক দিনেশ রামদিন। জেরোমে টেইলরকেও বিদায় করে দেন টাইগার বোলার।
শেষ অবধি ৭ উইকেটে ৪৮৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





